বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পালন করব

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে গতকাল দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আবুল হাসিম, এম এ মন্নান, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ক্বারী কবির হোসেন, মাওঃ কাশেম বিল্লাহ নোমান, এস এম মানিক, হাফেজ হাফিজুর রহমান খান, জালাল উদ্দিন, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহিবুল ইসলাম সোহেল, আব্দুর রউফ, মঈনুল ইসলাম পারভেজ, শোয়েব চৌধুরী, সাইদুর রহমান, সালেহ আহমেদ, তারা মিয়া, মন্নান, সোহেল আহমেদ, রাজীব আহমেদ, হান্নান মোড়ল, ফয়সল আহমেদ, আলীম, আক্তার মিয়া, হানিছ, সাইফুল, খালেক, দেওয়ান, ইছাক, মজনু প্রমূখ। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম বলেন, সরকার দমন পিড়নের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এ দেশের সাধারণ মানুষ তা প্রতিহত করবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত সকল কর্মসূচি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে পালন করব। তিনি বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, শুভাকাংখী ও সাধারণ জনগণকে রাজপথে থেকে গণতন্ত্র পূণরুদ্ধারের অবরোধ সফল করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com