বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“মর্মস্পর্শী৭১” এর স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠিত ॥ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে ভূমিকা রাখবে চলচিত্রটি

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সমর্পন নিবেদিত মোতাচ্ছিরুল ইসলাম প্রযোজিত ইফতেখার আহমেদ ফাগুন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র মর্মস্পর্শী-৭১ এর স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুনসহ হবিগঞ্জ জেলার সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও এডভোকেটবৃন্দ। মর্মস্পর্শী ৭১ সম্পর্কে অনূভূতি জানাতে অতিথিরা বলেন- মর্মস্পর্শী ৭১ বর্তমান প্রজন্মের শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে শিখাবে। নতুন প্রজন্মের ফিল্মমেকারদের কাছ থেকে এমন আরও ভাল কাজ আশা করেন তারা। অনূভুতি প্রকাশের পর মর্মস্পর্শী ৭১ স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটি প্রদর্শন করা হয়। উল্লেখ্য, আগামী ২৪-৩০ জানুয়ারী ঢাকায় অনুষ্টিতব্য অষ্টম আন্তর্জাতিক শিশু চলচিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে মর্মস্পর্শী ৭১। এছাড়াও হবিগঞ্জ শহরে আলোড়ন সৃষ্টি করেছে চলচিত্রটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com