মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ॥ ১৯ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গভীর রাতে হবিগঞ্জগামী ট্রাকে ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তা। এতে পণ্য বোঝাই ট্রাকের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বানিয়াচং সদরের পাড়াগাও ব্রীজের কাছে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ট্রাকটি পাড়াগাও মেসার্স অটো রাইছ মিল হতে ধানের তুষের তৈরী কয়েল বোঝাই করে হবিগঞ্জ যাবার পথে ওই স্থানে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত ট্রাকে ভাংচুর ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নি সংযোগের চেষ্টা করে। এ ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (ক) ধারায় ১৯ জনকে আসামী করে এসআই আমিনুল হক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে অবরোধের ১৬তম দিনও সরকারী দল ও ২০ দলীয় জোটের কর্মীদের মধ্যে উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে।
মামলার আসামীরা হচ্ছে-জনাব আলী কলেজ ছাত্রদল সভাপতি সোহেল মিয়া, ইকবাল হোসেন নিপ্পন, এনামুল হক বাদশা, রুমন, ইলিয়াছ মিয়া, সালাউদ্দিন ফারুক, রাসেল, মোজাম্মেল খান, রাসেল মিয়া, রাজু খান, সাইফুল ইসলাম সোহেল, এমদাদুল ইসলাম রকি, বুলবুল মিয়া, সাদেরুজ্জামান খান জুসেফ, সাইফুল ইসলাম ঝিলকী, মুরাদ মিয়া, এনামুল হক, মিলন খান ও জীবন আহমেদ লিটন।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতেও বানিয়াচং থানার এসআই মধুসুদন দত্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রশিবির (উত্তর) এর সভাপতি এনামুল হক, ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুতিউর রহমান মুতি সহ গত দু’দিনে ৫ জনকে গ্রেফতার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com