বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইমাম-বাওয়ানী চা-বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। উপজেলা পরিষদ থেকে তিনি এই বাগানের ১৫০ দরিদ্র শ্রমিককে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে গতকাল রাতে ইমাম-বাওয়ানী চা বাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, জেলা যুবলীগ নেতা সৈয়দ শাহ দরাজ, ইউপি মেম্বার ও সাবেক ছাত্রনেতা মনসুর আলম, মেম্বার আবুল কালাম, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরুজ আলী, শাহ তোফাজ্জল হোসেনসহ স্থানীয় মুরুব্বিয়ান ও দলীয় নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, এই সরকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত চক্র মানুষকে কষ্ঠদিতে অহেতুক অবরোধ কর্মসূচি পালন করছে। তারা শিশু ও নিরিহ লোকজনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। তিনি এ ধরনের ধ্বংসাত্বক কাজ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com