বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

ুুস্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার এমপি এবং জেলা আওয়ামী লীগ সেক্রেটারি এডভোকেট আবদুল মজিদ খান। গতকাল শনিবার বিকেলে দলের নেতাকর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল আদর্শবাজার ও দোয়াখানি গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত নিঃস্ব ব্যক্তিদেরকে সমবেদনা জানান। সরকারি তরফ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যক্তিদেরকে সহযোগিতার আশ্বাসও দেন। পরে তিনি বানিয়াচং হাসপাতালে অগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় এমপি আবদুল মজিদ খানের সঙ্গে ছিলেন ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, আওয়ামী লীগ নেতা আহম্মদ লস্কর, শাহজাহান মিয়া, আসাদূর রহমান খান, লেচু খান, মোতাকিন বিশ্বাস, সাহেদ আলী, আরফান আলী, মাহমুদ বিশ্বাস, আলমগীর মিয়া, ছায়েব আলী, শাহজাহান মিয়া, ফয়সল আহমদ, হাফিজুর রহমান, মোশাহেদ মিয়া, আবদুল হালিম সোহেল, এমদাদুল হাসান শাহিন, আসাদুজ্জামান খান তুহিন, এজেড এম উজ্জ্বল, শিহাবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com