বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে উপজেলার রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গতকাল কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দুটি বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কমান্ড্যান্ট মানিক চৌধুরী একজন সৎ ও দেশপ্রেমিক সাহসী এক ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধার নাম। যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর হিসেবে বাঙ্গালী জাতিসত্তার সাথে জড়িত প্রতিটি গণআন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করেন ও একাধিকবার কারাবরণ করেন। ৫২ ভাষা আন্দোলনে ছাত্র অবস্থায় তিনি প্রথম কারাবরণ করেন। এছাড়াও  মহান মুক্তিযুদ্ধে বৃত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে বীরত্বপূর্ন অবদানের  জন্য বেসামরিক ব্যক্তি হিসেবে ‘কমান্ড্যান্ট’ পদবীতে ভুষিত হন। প্রচারবিমুখ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরীর জীবনআদর্শকে ধরে রাখতে বিগত সাত বছর যাবৎ হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা বৃত্তি এবার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজরানী সুভাষিনী ও বানিয়াচং উপজেলার সন্দলপুর বিসি উচ্চ বিদ্যালয়ের ২০জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি, ক্রেষ্ট, শিক্ষা উপকরন ও তার জীবনবৃত্তান্ত প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আফরোজ বখত এডভোকেট, চৌধুরী আব্দুল হাই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, কমান্ড্যান্ট মানিক চৌধুরীর কন্যা কেয়া চৌধুরী এমপি, মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী স্ত্রী রোকেয়া বেগম, কালিপ্রশন্ন দাস, হায়দার আলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল হবিগঞ্জ, এডভোকেট এ.এফ.এম.খাইরুল ইসলাম খোকন, এডভোকেট মোহাম্মদ আব্দুল কাউয়ূম, এডভোকেট প্রশেনজিৎ আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ফরহাদ আহম্মেদ, প্রধান শিক্ষক শাহ মুশাহিদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com