বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং ॥ বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে একটি মধ্যম আয়ের দেশে

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৬৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা তথ্য অফিসার মনির হোসেন বলেছেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সরকার একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিগত ছয় বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন, টেলিযোগাযোগ, অবকাঠামো নির্মাণ ইত্যাদি খাতে গুরুত্বারোপ করে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ। যার জন্য বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে একটি মধ্যম আয়ের দেশে। অন্যদিকে তথ্য-প্রযুক্তির সর্বত্র ব্যবহার ও এর উপকারিতার জন্য বাংলাদেশকে এখন বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। তিনি গতকাল শনিবার বেলা ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করতে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসব কথা বলেন। এ সময় বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মনির হোসেন বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকার নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ১২ জানুয়ারি আওয়ামীলীগ পূনরায় সরকার গঠন করে। বিগত নবম জাতীয় সংসদ পূর্ণ মেয়াদ পার করে দশম জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার সরকার গঠন বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাফল্যবহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com