বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যুবতিকে গণধর্ষণ ৪ লম্পটের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে যুবতিকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় হরিতলা গ্রামের ধর্ষিতার বোন বাদী হয়ে মাধবপুর থানায় ২ লম্পটের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরা হচ্ছে- হরিতলা গ্রামের সাজিদুর রহমান সাদ্দাম (২৮) ও একই এলাকার সাবাজ মিয়ার ছেলে ইয়াকুব (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়- গত বুধবার রাতে মুখোশপড়া ৪ লম্পট ওই যুবতির বাড়িতে প্রবেশ করে। পরে মামলার বাদীর ছোট বোনের হাত পা বেধে সাদ্দাম ও ইয়াকুব তাকে জোরপূর্বক ধর্ষণ করে। অপর দু’জন বাহিরে পাহারায় ছিলো। এক পর্যায়ে ধর্ষিতা শোর-চিৎকার শুরু করলে ৪ দুর্বৃত্ত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের পাহারাদাররা ২ জনকে চিনতে পারেন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে রাতেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে তার শরীরের ধর্ষনের আলামত পাওয়া গেছে বলে জানান। এদিকে মামলার বাদী জানান, ঘটনার সাথে সাথে পুলিশকে অবহিত করা হলেও পুলিশ আসে প্রায় তিন থেকে চার ঘন্টা পর। পর দিন মামলার অভিযোগ পত্র থানায় দেয়া হলেও অজ্ঞাত কারনে এখন পর্যন্ত মাধবপুর থানা পুলিশ মামলা নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com