বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মহাসড়কে গভীর রাতে গাড়ী ভাংচুর ॥ নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতিসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের মিনাজপুর নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ভাংচুরের সময় নবীগঞ্জ থানা পুলিশ ছাত্র শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছে-বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের সামছুদ্দিনের ছেলে আউশকান্দি শিবিরের নেতা দিলাওর হোসেন (১৮), ধুলচাতল গ্রামের আব্দুল মতলিবের ছেলে রুহুল আমীন তালুকদার (১৮), বাহুবলের মধুপুর গ্রামের আকুল মিয়ার ছেলে আব্দুল মজিদ (২২) ও সিটফরিদপুর গ্রামের মৃত সিফত আলীর ছেলে রুমানুর রহমান (২০)। এ সময় আরো কয়েকজন মোটর সাইকেলযোগে পালিয়ে গেছে বলে সূত্রে জানা গেছে। এ ঘটনায় আটক ৪জন এবং নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর সাইদুল হক সাদিক ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলিসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে গতকাল শুক্রবার বিকালে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
অবরোধ চলাকালে মহাসড়কের নবীগঞ্জ অংশে গভীর রাতে প্রায়ই গাড়ি ভাংচুরের ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই রাতে এলাকার কয়েকজন দুর্বৃত্ত আউশকান্দি বাজার সংলগ্ন মিনাজপুর গ্রামের কাছে ঢাকাগামী এনা পরিবহন এর ১টি, মিতালী পরিবহনের দু’টি, সুরমা পরিবহনের ১টি ও ২টি ট্রাকের গ্লাস ভাংচুর করে আগুন লাগানোর চেষ্টা করলে গাড়ির যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী ছুটে এসে এসব সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ সময় মহাসড়কে টহলরত পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে ছাত্র শিবিরের উল্লেখিত ৪জনকে আটক করে। এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ও এস আই নুর মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে ৪ জনকে আটকের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com