শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য বিএনপি নেতা লিংকনকে বহুলা যুব ফোরামের গণ সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা যুব ফোরামের উদ্যোগে জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি নেতা ও সাবেক বিকে এসপি কোচ চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকনকে  বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭ টায় সদর উপজেলা অডিটোরিয়ামে ইউপি সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে ও সালেহ আহমেদ চৌধরীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং গোপায়া ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাা ক্যাপ্টেন এস এম আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সাব্বির আহমেদ, আব্দুল সালাম, সুলতান আহমেদ মারুফ, এস এম মনিরুল ইসলাম, হাফিজুর রহমান লিংকন, নাসির উদ্দিন। সংবর্ধিত ব্যাক্তিত্ব নিয়াজ মাহমুদ বলেন, হবিগঞ্জ জেলার মধ্যে বহুলা গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম হিসেবে পরিচিত। এই গ্রামের ঐতিহ্য যুব সমাজকে ধরে রাখতে হবে। তিনি বলেন, যুব সমাজের পাশে আগেও ছিলাম বর্তমানেও থাকব। তাদের যে কোন প্রয়োজনে আমাকে স্বরণ করলে সব ধরণের সহযোগীতা করে থাকবো। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মিসবাহুল বারী লিটন বলেন,  যারা গুণিজনকে চিনতে পারে তারাই গুণিজনকে সংবর্ধনা প্রদান করে। তিনি যুব সমাজকে উদ্দেশ্যে করে বলেন, নিয়াজ মাহমুদকে অনুসরণ করে চললেই বর্তমান সমাজের যুবকরা ভবিষ্যতে সক্রম হতে পারবে বলে আশা করি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com