বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় স্ত্রীকে তাড়িয়ে দিয়েছে স্বামী

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরকীয়া প্রেমিক অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার কারণে স্বামী তাড়িয়ে দিয়েছে স্ত্রীকে। নিরূপায় স্ত্রী বিচারে আশায় আশ্রয় নিয়েছেন স্থানীয় ইউপি সদস্যের বাসায়। অপরাধীরা প্রভাবশালী হওয়ার কারণে ইউপি সদস্যও এ ঘটনার সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হচ্ছেন। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের পুরান লাইনে।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার আমু চা বাগানের পুরান লাইনের মাহেন্দ্র তাতীর ছেলে লালন তাতী (৩৫) তার ঘরের স্ত্রী রেখে একই লাইনের জনৈক চা শ্রমিকের স্ত্রী’র সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। এ সুযোগে সে সম্প্রতি ঐ মহিলাকে চা বাগানের সেকশনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে তার সাথে অনৈতিক মেলামেশা করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে অশ্লীল ছবি মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনা প্রকাশ হওয়ার পর তার স্বামী তাকে ঘর থেকে বের করে দেয়। বর্তমানে সে স্থানীয় ইউপি সদস্য সুধামা বর্মার ঘরে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। প্রতারিত চা শ্রমিক মহিলা এ বিষয়ে বাগান পঞ্চায়েত সর্দারসহ গনামান্যদের কাছে বিচার প্রার্থী হলেও কোন কাজ হয়নি। প্রতারক লালন তাতী প্রভাবশালী হওয়ায় কেউই তার বিচার করতে সাহস পাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য সুধামা বর্মা জানান, আমি বিষয়টি সমাধানের জন্য লালন তাতী ও তার পিতার কাছে গেলে তারা কোন শালিসের তারিখও দিচ্ছে না। প্রতারিত চা শ্রমিক জানান, আমি এর সুষ্টু বিচার না পেলে আমি আত্মহত্যা করবো। এনিয়ে বাগানের শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com