শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে মাতালের হামলায় একই পরিবারের আহত

  • আপডেট টাইম বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাতাল ও তার লোকজনের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয় হয়েছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশা বস্তিতে।
জানা যায়, গতকাল বিকালে ওই গ্রামের ছুরত আলীর ছেলে সেলিম মদ পান করে একই গ্রামের হাবিবুর রহমানের মুদি’র দোকেন যায়। এ সময় মাতাল অবস্থায় দোকান মালিক হাবিবুর রহমানকে মারধোর করে। এ বিষয়টি হাবিবুর রহমানের ছেলে ফয়সল মিয়া সেলিমের পিতা ছুরত আলীকে অবহিত করতে তার বাড়ীতে যায়। তখন সেলিম, তার ভাই সুরুজ আলী ও তাদের পিতা ছুরত আলী ফয়সলের উপর হামলা চালায়। এ সময় ফয়সলের স্ত্রী আয়েশা স্বামীকে বাচাতে এগিয়ে আসলে তাকেও প্রহার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ফয়সল মিয়া (৩০) ও তার স্ত্রী আয়েশা বেগমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com