মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আরডি হল প্রাঙ্গনে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার স্থানীয় আরডি হল মাঠে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে অনুষ্টিত খেলায় সভাপতিত্ব করেন প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূণ্যব্র“ত চৌধুরী বিভূ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন হোসাফ গ্র“পের পরিচালক শাহাদাত হোসেন সেলিম। সভায় বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফনি ভূষন দাশ, আব্দুল মোতালিব মমরাজ, হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি বাদল রায় ও আপনজনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জের খেলোয়াড়গণ যাতে আগামী দিনে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করতে পারে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামীতে এই টুর্ণামেন্টটি গোল্ডকাপ টুর্নামেন্ট হবে বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ। খেলা পরিচালনা করেন সন্তোষ দেব নাথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com