রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নীতিমালার তোয়াক্কা নেই ॥ অভিভাবকরা বিপাকে ॥ নবীগঞ্জের বিভিন্ন স্কুলে ভর্তিতে গলাকাটা ফি আদায়

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ইতিমধ্যে ভর্তিযুদ্ধ শেষ হয়েছে। নতুন বই হাতে ক্লাসেও যেতে শুরু করেছে কোমলমতি শিশুরা। তবে নবীগঞ্জ উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিয়ে বিপাকে পড়েছেন শিশুদের অভিভাবকরা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির অভিভাবকরা নিজেদের সন্তানদের স্কুলে ভর্তি করতে গিয়ে মাত্রাতিরিক্ত ভর্তি ফি গুনতে গিয়ে আর্থিক চাপের মুখে পড়েছেন। এ অবস্থায় অবিভাবকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এখন একপ্রকার ‘বাণিজ্যে’ পরিণত করেছেন। প্রত্যেকটি স্কুলেই শিক্ষা বোর্ডের কোন নিয়মনীতি অনুস্বরন না করে মনগড়া ভাবে ভর্তি ফিস আদায় করছে। আর বিষয়টি সম্পর্কে অনেক অভিভাবক অজ্ঞ থাকার কারনে কোন কথা না বলেই তাদের শিশুদেরকে ভর্তি করাচ্ছেন পছন্দের স্কুলে। ষষ্ট শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রতিটি ক্লাশেই মাতাতিরিক্ত ফিস আদায় করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করেও কোন সুফল পাওয়া যায়নি। শিক্ষকদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষাবোর্ডের সঠিক ফিসের তালিকা দেখাতে চাইলে কেউ দেখাতে পারেননি এবং নির্ধারিত ফিস কত তাও বলতে পারেননি। খোজ নিয়ে জানা যায়, নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেনীতে ভর্তি ১ হাজার ১শত টাকা, হিরা মিয়া গার্লস হাই স্কুলে ৭ ৭৫০ টাকা, দিনাপুর উচ্চ বিদ্যালয়ে ১ হাজার টাকাসহ উপজেলা সবকটি বিদ্যালয়েই অতিরিক্ত ফি আদায় করায় ফলে আভিভাবকরা পড়েছেন বিপাকে। তবে ষষ্ট শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে নবীগঞ্জে হোমল্যান্ড আইডিয়াল স্কুলে সর্বোচ্চ ৩ হাজার ৫শত টাকা ভর্তি ফিস নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com