মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

উত্তরণ সংসদের স্বেচ্ছশ্রমের ভিত্তিতে পুরাণ মুন্সেফী বড় পুকুর পাড়ের রাস্তা সংস্কার

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উত্তরণ সমাজকল্যাণ সংসদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পুরাণ মুন্সেফী এলাকার বড় পুকুর পাড়ের রাস্তাটি সংস্কার করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উত্তরণ সমাজকল্যাল সংসদের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কার করেন। এ সময় উপস্থিত থেকে সংস্কার কাজটি সার্বিক তত্ত্বাবধান করেন উত্তরণ সংসদের উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক নেতা শাহাব উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মামুনুর রশীদ চৌধুরী বাবুল, উপদেষ্টা মকছদুল হাসান চৌধুরী ফয়সল, সভাপতি আহমেদ কবীর আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, সহ-সভাপতি সৈয়দ মোঃ জালাল, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, রুবেল চৌধুরী, মোশাহিদ আলী, রুমেন, রতন, এপু প্রমুখ।
উল্লেখ্য পুরাণ মুন্সেফী বড় পুকুর পাড় সংলগ্ন রাস্তাটি দীর্ঘ দিন যাবত চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসী ভোগান্তিতে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com