সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এনামুল হক সেলিমসহ ১৬ জনের নাম অন্তর্ভূক্ত ॥ বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার মামলায় চার্জশীট

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরভার মেয়র আলহাজ্ব জিকে গউছের জামিন না মঞ্জুর করাকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। দাখিলকৃত চার্জশীটে এজাহার  নামীয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু, জেলা যুবদলের সভাপতি আজিজুল রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনসহ ২৪ জনের সাথে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক সেলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সর্দার আব্দুল মন্নান, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ নতুন করে আরোও ১৬ জনের নাম চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়েছে। চার্জশীট থেকে বাদ দেয়া হয়েছে ৬জনকে। এরা হলেন, হাফিজুর রহমান শাস্তু, জাহিদুল হক জাক্কু, গাজী খান আফজল, মাক্কু, শক্কত ও জাবেদ। চার্জশীটে এজাহারনামীয় অন্যান্যরা হচ্ছেন-শারফিন চৌধুরী, মিতুল, শাহ আলম, গোলাম মাহবুব, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, শফিকুর রহমান, আমিনুল ইসলাম বাবুল, সাজন চৌধুরী, মিজান মিয়া, মহসিন সিকদার, কুতুব উদ্দিন শামীম, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, নান্নু মিয়া, মিজানুর রহমান মিজান, ইমরান, তোফাজ্জুল হোসেন, মোঃ পলাশ, অলিউর রহমান, আলকাছ ও মাহবুবুল আলম মুন্না। এজাহার বর্হিভূত অন্যান্যরা হচেছন, আতাউর মিয়া, মতি মিয়া, শাহীন, ওয়াহিদ, সোহেল, আব্দুল ওয়াহিদ, আব্দুল হেকিম, আন্দাল, আব্দুর রকিব, সোহেল মিয়া ও শাহ্ আলম।
উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com