বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান তাজুলের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
  • ৪৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়নিয়মের মাধ্যমে গভীর নলকূপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সরকার কর্তৃক জনস্বাথে ব্যবহারের জন্য প্রায় ২ লাখ টাকা ব্যয়ে গভীর নলকূপ ইউপি চেয়ারম্যানকে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত গভীর নলকূপটি সরকারের নীতিমালাকে উপেক্ষা করে চেয়ারম্যানের নিজ স্বার্থ হাসিলের জন্য ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আলীনগর গ্রামের একক ব্যক্তি পান ব্যবসায়ী এংরাজ মিয়াকে বরাদ্দ দেন চেয়ারম্যান। নলকূপটি গত ৩দিন যাবৎ এংরাজ মিয়ার ফিসারী ও বাড়ির সংলগ্ন স্থানে বসানোর কাজ শুরু হয়েছে। নলকূপ থেকে আশপাশের লোকজন পানি সরবরাহ করতে পারবে না মর্মে এবং স্থান পরিবর্তন করে জনস্বার্থে বসানোর জন্য গত ৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর পক্ষে এম হেলাল আহমদ মাস্টার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দাপট দেখিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ নিজ সুবিধার্থে চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com