রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে আখড়ার গুম্বুজ ভেঙ্গে দিয়েছে কতিপয় দুর্বৃত্ত

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৪৯১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কৃষ্ণ গোসাইর আখড়ায় কতিপয় দর্বৃত্ত গু¤ু^জ ভেঙ্গে দিয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হযরত শাহজালাল (রাঃ) মাঝি খ্যাত কৃষ্ণ গোসাই’র আখড়ায় এ হামলা চালিয়ে  গোসাইর সমাধির ছাদের ৫টি গম্বুজের মধ্যে ৪টি গম্বুজ ভেঁঙ্গে ফেলে। সীমানা প্রাচিরের বিভিন্ন স্থানে স্থাপিত হনুমান, সিংহ, বাঘ, গাভীসহ সিংহদ্বারে স্থাপিত বিশাল আকৃতির দু’টি হাতির লেজ ভেঙ্গে ফেলে দুর্বৃত্ত। পরে সমাধীর উপর বিচানো ছাদর, উপরে টানানো ছামিয়ানাসহ, আশা, কাশের ঘন্টা, শিবকোষা, তুলশি গাছ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দর্বৃত্ত। আখড়ার পুঁজারি কাংগাল দাস জানান রাতের কোন এক সময় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে সবই ঘটেছে তার অজান্তে। আখড়া কমিটির সভাপতি কামেশ রন্জন কর ও সম্পাদক হরিশ দেবও এব্যাপারে কিছু জানেনি বলে জানান। ঘটনার খবর পেয়ে সকালে  থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com