বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজার লতিফিয়া মাদরাসায় এমপি মুনিম চৌধুরীকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসার পক্ষ থেকে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কাজীর বাজার মখলিছ মার্কেটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা কমিটির সহ সভাপতি বাছিত মিয়া। জেলা তালামীয নেতা, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মো: আমিনুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যাক্তি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আঞ্জুমানে তালামীযে ইসলামীয়ার সভাপতি মো: লিয়াকত আলী তালুকদার, সহ সভাপতি মো: আব্দুল মুহিত রাসেল মিয়া, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো: আব্দুল মন্নান, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা মিয়া। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো: নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), জাপা নেতা মুরাদ আহমদ, খলিলুর রহমান, ডা: সাজ্জাদুর রহমান, ডা: এম এ রেজা, আব্দাল মিয়া, জসিম উদ্দিন, সুলেমান মিয়া, আজাদ মেম্বার, আলিফ উদ্দীন (সাবেক মেম্বার), আব্দুল্লাহ (মেম্বার), হাফিজ আবুল কাশেম, আহমদ রেজা, রবিউল ইসলাম, ফুল মিয়া, ফয়সল মিয়া, সহসিন মিয়া, আকমল মিয়া, সালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোরা দিয়ে বরণ করেন লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান, তালামীয নেতা রাজন আহমদ, ফরহাদ মিয়া, আমিনুর মিয়া। প্রধান অতিথি বলেন রাস্তা-ঘাট, স্কুল-মাদরাসা, কলেজ প্রতিষ্ঠান গুলোতে আমি উন্নয়নের কাজ করে যাচ্ছি। জনগণের সহযোগিতা পেলে নবীগঞ্জ-বাহুবলকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলব ইনশা আল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com