শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবলে প্রশিক্ষণপ্রাপ্ত মৃৎ শিল্পীদের মাঝে এমপি কেয়া চৌধুরীর সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার কল্যাণপুরের কুমারপাড়ার মৃৎ শিল্পের উন্নয়নে নারীসহ ৪০ জনকে প্রশিক্ষণ শেষে সদনপত্র প্রদান করা হয়েছে। তার সাথে এ শিল্পের উন্নয়নে তারা পাচ্ছেন ঋণও। দীর্ঘ প্রশিক্ষণ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত কল্যাণপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপ্ত হলে প্রশিক্ষণার্থীদের  মাঝে এ সদন বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন-আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আজ এর সদন বিতরণ করলাম। এখন আপনাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ জনকে এক লাখ টাকা ঋণ হিসাবে দেয়া হবে। এ টাকা দিয়ে এখানের মৃৎ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন- এ শিল্পটি আর অবহেলিত থাকবে না। এটিকে আধুনিক করা হবে। এজন্য আপনাদের প্রশিক্ষণ দিয়ে সনদ দিলাম। আপনারা নিয়মনীতি অনুযায়ী ঋণ পাবেন।
হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন-ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, শফিউল আলম চৌধুরী প্রমুখ।
সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন- এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় মৃৎ শিল্পের উপর প্রশিক্ষণ ও সনদ পেয়ে আমরা আনন্দিত। আমাদেরকে ঋণ দেয়ার যে উদ্যোগ নেয়া হয়েছে এর মাধ্যমে আমরা স্বাবলম্বি হব বলে আশা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com