বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৭ জানুয়ারী, ২০১৫
  • ৬৩০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উঠানে মাটি ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে চাচার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মৌজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় আরো প্রায় ৬জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল হাই (৫৫) তার উঠান উচু করার জন্য মাটি ভরাট করতে থাকেন। সোমবার রাত ১১টার দিকে তার ভাতিজা সফর আলী (৩৫), সফিকুল ইসলাম (৩০), রফিকুল ইসলাম (২৫) ও পিতা আপন মিয়া উঠানে কেন মাটি ফেলা হয়েছে তার কারণ জানতে চায়। এ সময় ভাতিজাদের সাথে চাচা আব্দুল হাইয়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ভাতিজাদের লাঠির আঘাতে মাটিতে লুঠিয়ে পড়েন আব্দুল হাই। সংঘর্ষে দুলাল (৩০), তারা মিয়া (৩৫), গফুর (৪০) ও ভাতিজা সফর, সফিকুল, রফিকুল আব্দুল হাইসহ ৬জন আহত হয় । তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল হাইকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com