বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর ভূমি অফিসে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ভূমি অফিসে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোররা ওই অফিসের গ্রিল কেটে তালা ভেঙ্গে প্রবেশ করে রোমের ভেতর থেকে কম্পিউটার চুরি করে নিয়ে যায়। যার মূল্য অনুমান ৫০ হাজার টাকা।
ভূমি অফিস সুত্রে জানা যায়, সদর থানা সংলগ্ন সদর ভূমি অফিস গত বৃহস্পতিবার বিকেলে বন্ধ করে অফিসের কর্মকর্তা কর্মচারিরা যার যার মত চলে যান। গতকাল রবিবার সকালে অফিসে গিয়ে তারা তালা ভাঙ্গা ও গ্রিল কাটা অবস্থায় ভেতরে প্রবেশ করে দেখেন কম্পিউটারটি নেই। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাতের কোন এক সময় চুরির ঘটনাটি ঘটে। ওইদিন রাতে অফিসের নৈশপ্রহরী সুলতানশী গ্রামে ওরসে ছিল। বিষয়টি সদর মডেল থানাকে অবগত করলে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় এজাহার দেয়া হয়েছে। সহকারি কমিশনার ভূমি অমিতাভ পরাগ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির ঘটনার মোটিভ উদঘাটন করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com