মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ের সন্দলপুরে ২ কৃষকের ৭টি গরু চুরি

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সন্দলপুর গ্রাম থেকে দুই কৃষকের ৭টি গরু চুরি হয়েছে। ৭টি গরুর সামসুল হকের ৪টি গাভী ও একটি বাচুর এবং তেরা মিয়ার দুইটি গাভী। চুরি যাওয়া ৭টি গরুর দাম প্রায় দেড় লাখ টাকা হবে বলে তারা জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়। চোরেরা ট্রাকে করে গরুগুলি নিয়ে গেছে বলে সামসুল হক জানান। যে রাস্তা দিয়ে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তার ট্রাকের চাকার দাগ রয়েছে বলে তিনি জানান। খোঁজ নিয়ে জানা গেছে, বানিয়াচং থানা পুলিশ প্রতি রাতেই ওই এলাকায় টহলে থাকে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকে করে কিভাবে গরুগুলো চোরেরা নিয়ে গেছে এমন প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com