শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে বই বিতরণকালে এমপি আবু জাহির ॥ বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৫১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ১ জানুয়ারী সকাল ১১টায় বিনামুল্যে বই বিতরণ উৎসব উদযাপন উপলক্ষে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলীর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বক্তব্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ ফেরদৌস আরা বেগম । এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মোঃ রজব আলী, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুছ সালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মাহবুব কামাল খান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, বদরুজ্জামান তালুকদার, রওশনারা বেগম, সুধির চন্দ্র দে, সাবিনা ইয়াসমিন, সাবিনা চৌধুরী, শরীফা বেগম, তাহমিনা আক্তার, শিউলি রানী দাস, খাদিজা আক্তার, সুবর্না নার্গিস, নার্গিস পারভীন, কানিজ ফাতেমা, মনি রানী পাল, গৌরী রানী দাস, মোঃ আশিক আলী প্রমুখ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন এ বিদ্যালয়ে আমি নিজে লেখা পড়া করেছি, বিদ্যালয়ের উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করব। এর পরিবেশ যেন আরো সুন্দর হয়, শিক্ষার মান যেন আরো উন্নতি লাভ করে। কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার জন্য অচিরেই আমি বিদ্যালয়ে একটি সরকারী নতুন ভবন প্রদানের ব্যবস্থা করব। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com