বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর উপজেলার ৫টি গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধন করলেন এমপি মোঃ আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় কমিটির সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি বলেছেন-সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে বিদ্যুৎ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী উন্নয়ন করেছে। এরই ধারাবহিকতায় আশেরা, বাটপারা, ফান্দ্রাইল, শ্যামপুর ও বেকিটেকা  গ্রামে প্রায় ১৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করে ৭২১টি নতুন মিটার সংযোগ দেওয়া হল। এই প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হয়েছে। পর্যায়ক্রমে বাকি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতায়িত করা হবে। তিনি বলেন, দেশের কল্যাণে আমরা দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করে যাচ্ছি। এরপরও বিএনপি ঈর্ষান্বিত হয়ে উন্নয়নে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে।
গতকাল বিকেলে সদর উপজেলার আশেঢ়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে সভায় তিনি একথাগুলো বলেন। লোকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহম্মেদ আব্বাস এর সভাপতিত্বে ও মাহমুদ মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ চন্দ্র সরকার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রম আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুর আহাদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত। সভায় বক্তব্য রাখেন, জাহির চৌধুরী মাষ্টার, সত্তার মিয়া তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, আহাম্মদ আলী, সেলিম, মোশাহিদ, এনাম, কালা মিয়া প্রমূখ। জনসভায় আওয়ামী লীগের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আছকির মিয়া, ছনু মিয়া, আওলাদ মিয়া, মছকু মিয়া, সাধন মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ আওয়ামী লীগে যোগদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com