শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা তালামীযের সদস্য সম্মেলন ও মিলাদুন্নবী (সাঃ) র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সদস্য সম্মেলন গতকাল সকাল ১০টায় এম সাইফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। সদস্য সম্মেলন শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) কে স্বাগত জানিয়ে শহরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) র‌্যালী বের করা হয়। জেলা তালামীযের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। নাতে রাসুল পাঠ করেন আবু সাঈদ মোঃ সায়েম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মোহিত রাসেল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. আহমদ হাসান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক ওয়ালীউর রহমান সানী, ঢাকা মহানগরী সভাপতি মাছুম আহমদ, সিলেট মহানগরী সভাপতি হুমায়ুনুর রহমান লেখন, শাবিপ্রবি’র সভাপতি দুলাল আহমদ, মাওলানা মুস্তাফিজুর রহমান আল আহজারী, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা নাজমুল হুসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলীম, হবিগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা শাহ হেলিম উদ্দীন নূরী, সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মোঃ উসমান গনী, সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি মোঃ তৌরিছ আলী, সাবেক জেলা সভাপতি মোঃ আফতাব উদ্দিন।
বক্তব্য রাখেন আব্দুল মতিন আলকাদেরী, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, বাংলাদেশ কলেজ সমিতির জেলা সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, কামাল উদ্দিন আনছারী, আব্দুল লতিফ নানু, মোবাশ্বির হোসাইন চৌধুরী, সৈয়দ শাহেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, নাছির উদ্দিন, খিজির আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com