মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসনের জাকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকাল ১১টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। মিলনায়তনের দু’পাশে বিভিন্ন বিভাগীয় ২০টি দর্শনীয় স্টল দিয়ে সাজানো হয়েছে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই জাতীয় বিশেষজ্ঞ মানিক মাহমুদ, হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম মাসুদুল হক ও কৃষি মন্ত্রণালয়ের ডিএস এম এ ওয়াদুদ। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শহানারা ফেরদৌসী এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে মাওলানা ক্বারী মো: সাদেক বিল্লাহ ও কার্তিক চন্দ্র নাথ। বক্তৃতা করেন ইউডিসি উদ্যোক্তা কল্পনা কানু, জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন প্রমুখ। অনুষ্টানে জেলা, উপজেলা প্রশাসন এবং বিভাগীয় কর্মকর্তা ছাড়াও জেলার ইউ.পি চেয়ারম্যান ও ইউডিসি উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলায় উল্লেখযোগ্য স্টলগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসন, বানিয়াচং উপজেলা ভূমি অফিস, বাংলাদেশ ডাক বিভাগ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইটি ইন্টেরিওর, নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, হবিগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চুনারুঘাট উপজেলা প্রশাসন, হবিগঞ্জ সদর ডিজিটাল সেন্টার, মাধবপুরের ১০নং ছাতিয়ান ইউ.পি ডিজিটাল সেন্টার, হবিগঞ্জ গভ: হাইস্কুল, হবিগঞ্জ বিকেজিসি সরকারী বালিকা বিদ্যালয়, লিজডা ট্রেনিং ইন্সটিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিএসএস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি, হবিগঞ্জ ইনফো, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালিকাপুর দারিদ্র কল্যাণ সংস্থা। সূত্রে প্রকাশ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ২৭ ডিসেম্বর শনিবার মেলার অভ্যন্তরে অনুষ্ঠিত হবে সেমিনার আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ, কুইজ ও আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতা। ২৮ ডিসেম্বর রবিবার সমাপনী দিনে মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি দল ড্রোন (চালক বিহীন) বিমান ও সাবমেরিন প্রদর্শন করবে। ডিজিটাল সেন্টার এবং মাল্টিমিডিয়া ক্লাস বিষয়ক সেমিনার ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এর মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com