বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে ৮ম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন অনুষ্টিত হয়েছে। গত বুধবার রাইয়াপুর মাঝের হাটি আদর্শ গ্রামের আয়োজনে বিকাল ৪টা থেকে মধ্যে রাত পর্যন্ত এ মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী মোঃ আঃ রহিম।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলী কামিল মাদ্রসার অধ্যক্ষ সাহেব জাদায়ে ফুলতলী হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী। প্রধান আকর্ষন হিসাবে উপস্থিত ছিলেন জার্মানের রাজধানী বার্লিন বায়তুল মোকারম মসজিদের খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন সিরাজী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রসার মুহাদ্দিস হযরত মাওলানা মুহিবুর রহমান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ইসলামী আলোচক হযরত মাওলানা আবুল কালাম আজাদি, তাহিরপুর মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা হোসাইন আহমদ। এছাড়াও সম্মেলনে এলাকার বিশিষ্ট আলেম উলামা ও মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন মৌলভীবাজারের আলহান ইসলামী শিল্পী গোষ্টির শাহ মোজাহিদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com