বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ কায়সারের ফাঁসির রায়ে খুশি তার ভাতিজী এমপি কেয়া

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার আপন ফুফাতো ভাইয়ের মেয়ে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। চেতনায় ’৭১ হবিগঞ্জের সদস্য সচিব এমপি কেয়া চৌধুরী জানান, সৈয়দ কায়সার হবিগঞ্জের কলঙ্ক। তিনি (কায়সার) মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জকে কলঙ্কিত করেছেন। তার ফাঁসির রায়ে হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি জানান, চেতনায় ’৭১ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য রক্ষার্থে কাজ করছে। তাই আদালতের এই অসাধারণ রায়ে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন হিসেবে চেতনায় ’৭১ পরিবার অনেক খুশি।
গুঞ্জন রয়েছে, সৈয়দ কায়সারের আত্মীয় হিসেবে কায়সারের যাতে বিচার না হয় সে বিষয়ে আপনি এর আগে তার হয়ে কাজ করেছেন -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- এটা ছিল আমার বিরুদ্ধে এক ধরণের অপপ্রচার। আজকের রায়ে এ অপপ্রচারের সমাপ্তি ঘটেছে। তিনি উল্টো প্রশ্ন করেন, সরকারের একজন এমপি হিসেবে তার (কায়সারের) পক্ষে কাজ করলে আজ কি এ রায় হতো?
প্রসঙ্গত, এমপি কেয়া চৌধুরী সৈয়দ মোহাম্মদ কায়সারের আপন ফুফাতো ভাই মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরীর মেয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com