শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে উপ নির্বাচনে বিজয়ী ৪ ইউপি সদস্যের শপথ হয়েছে

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

বানিংাচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনের উপ-নির্বাচনে বিজয়ী সদস্যা সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৩ ডিসেম্বর দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে ৪ জন নবনির্বাচিত মেম্বারকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ। শপথ গ্রহণ করেন ১৫নং পৈলারকান্দি ইউপির মোঃ আব্দুল আহাদ মিয়া, ৬নং কাগাপাশার মোঃ আবুল কাশেম, ১০নং সুবিদপুর ইউনিয়নের রানী বালা দাশ, ৫নং ইউপির ননী গোপাল দাশ।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মাওলানা হাবিবুর রহমান, মঞ্জু দাশ, মোঃ নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ মিয়া তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আলাউদ্দিন, যুব উন্নয়ন অফিসার সুলতান সরোয়ার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com