মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে নূরজাহান কিন্ডার গার্টেন উদ্বোধন করলেন শেখ বশির আহমেদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নূরজাহান কিন্ডার গার্টেন এর উদ্বোধনী অনুষ্টান গতকাল সোমবার সাগরদিঘীর উত্তর পাড়স্থ কিন্ডার গার্টেন চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিন্ডার গার্টেন এর শুভ উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। মাওলানা আব্দুর রাজ্জাক খান’র সভাপতিত্বে ও ছানাউল হক রুবেল এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূরজাহান কিন্ডার গার্টেন এর পরিচালক রাসেল মিয়া। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মোঃ হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ ফুল মিয়া, শিক্ষক মঈন উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ বলেন, আজকের ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে, অতএব তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার গার্টেন গুলোতে ভাল মানের পড়া লেখার সুযোগ সৃষ্টি করতে হবে, নূরজাহান কিন্ডার গার্টেন এ কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com