শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তনগর হকার্স মার্কেট থেকে কাপড় চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হর্কাস মার্কেট থেকে আব্দুস সালাম (৩০) নামে এক কাপড় চোরকে আটক করেছে পুলিশ। সে বড় বহুলা গ্রামের পুলিশের কতিথ সোর্স আব্দুল আওয়ালের পুত্র। এসময় তার নিকট থেকে বিভিন্ন ধরণের ২০টি চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। এসময় সালাম চুরি করে আনা কাপড়গুলো ক্রেতাদের নিকট বিক্রি করছিল।
উল্লেখ্য শীত বাড়ার সাথে সাথে ওই মার্কেটে শীতার্ত মানুষের ভিড় বাড়ছে। যে সব দোকানে ক্রেতাদের জটলা বেশী হচ্ছে সেখান থেকে সুযোগ বুঝে চোরেরা কাপড় চুরি করছে। এছাড়া শহরের বিভিন্ন বাসা-বাড়ি থেকে চুরি করে আনা কাপড়ও সেখানে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com