বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৮৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সদর দপ্তরে ভোর ৬ টা ১৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোল, ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুপুর ২টা ৩০ মিনিটে ভাগ্য পরীক্ষা নির্ধারণ, বিকাল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে। উক্ত মহান বিজয় দিবস অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল হক। বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি এডঃ মিজানুর রহমান, ৩নং এলাকা পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, সিলেটের সিষ্টেম অপারেশন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, হপবিস ডেপুটি জেনারেল ম্যানাজার কারিগর গণেশ দাশ, সহকারী জেনারেল ম্যানাজার আঃ হক (প্রশাসন), সদস্য সেবা মুক্তার হোসেন, এন ফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ হানিফ মিয়া, ই এন সি আক্তারোজ্জামান, ওয়েনডেম পারভেজ ভূইয়া প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে হপবিস এর কর্মকর্তা-কর্মচারী সহ তাদের শিশু-কিশোর, যুবক-যুবতীরা দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ কালে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com