বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের বিবিয়ানা অভিমূখে গ্যাসের দাবীতে লংমার্চ সফলে সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১২ জানুয়ারী নবীগঞ্জের বিবিয়ানা অভিমূখে বিশাল লংমার্চ সফল করার লক্ষ্যে নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে সচেতন নাগরিক সমাজ আয়োজিত গতকাল বিকাল ৪টায় আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজের উপদেষ্টা ডাঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক মুরশেদ আহমদ এবং মোঃ আব্দুল মুকিত ও শিহাব আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ, ব্যারিষ্টার মোজাকির আহমদ, লন্ডন প্রবাসী আবুল কালাম ছোটন, যুক্তরাজ্য ইউকে ট্রাষ্ট নবীগঞ্জের সভাপতি অনর উদ্দিন জাহিদ, সাধারন সম্পাদক আব্দুল করিম (মসুদ), লন্ডন প্রবাসী মোঃ আবু সুফিয়ান, হাজী আতাউর রহমান, জাপা নেতা মুরাদ আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, লন্ডন প্রবাসী আবুল হাসনাত আজাদ সুহান, মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম সেলিম, সাংবাদিক সরওয়ার শিকদার, সাংবাদিক এম মুজিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি সৈয়দ আনহার আলী, হাজী শাহনুর আলম, জাপা নেতা নুরুল হক তুহিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রঞ্জু দেব, সাংবাদিক আলী হায়দার আলমগীর, রকি পারভেজ, মানবাধিকার কর্মী খলকু আহমদ চৌধুরী, রাইয়াপুর উন্নয়ন সংস্থার আলাল আহমদ, শেখ কায়ছার হামিদ প্রমূখ। উপস্থিত ছিলেন, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, সাংবাদিক বুলবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুল ইসলাম, পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমদ চৌধুরী ও নেছার আহমদ জগলু প্রমূখ। সভায় বক্তারা বলেন, নবীগঞ্জবাসীর প্রাণের দাবী গ্যাস সংযোগের দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামী ১২ জানুয়ারীর লংমার্চ সহ দল মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনতা তীব্রতর আন্দোলনে ঝাপিয়ে পড়বে। এছাড়াও উক্ত লংমার্চকে সফল করার লক্ষ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জ ও প্রত্যান্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার লোকজন মত বিনিময় সভায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান ও বুক ফাটানো বক্তব্য দিয়ে গ্যাসের দাবী জন্য বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোড়ালো দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com