মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজকের হবিগঞ্জের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মানহানী মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক জি কে গউছ, বার্তা সম্পাদক এম এ মজিদ ও পত্রিকার বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুরের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে। মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের ব্যাবসায়ী এ কে এম জাকারিয়া চৌধুরী গতকাল আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামুনুর রহমান ছিদ্দিকী আগামী ২৭ জানুয়ারী আসামীদের স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারীর আদেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, বিগত মাস খানেক পূর্বে সম্পাদক জি কে গউছের বরাত দিয়ে বার্তা সম্পাদক এম এ মজিদ ও বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর বাদী এ কে এম জাকারিয়া চৌধুরীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। বাদী টাকা দিতে অস্বীকার করায় গত ১৫ আগষ্ট দৈনিক আজকের হবিগঞ্জে ”সাংবাদিক ও ওসি কে প্রায়ই দাওয়াত খাওয়ান জাকারিয়া, ডিম ব্যাপারীর পুত্র হয়ে এখন কোটি কোটি টাকার মালিক, মাধবপুরে ৬ কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে মরিয়া জাকারিয়া বাহিনী” শিরোনামে বাদী ও বাদীর পরিবারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়। মামালায় উল্লেখ করা হয় বাদীর পিতা ডাঃ এ এম আব্দুল্লাহ চৌধুরী জগদীশপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে ১৯৯৪ সালে অবসর গ্রহন করেন। অথচ পত্রিকায় বাদীর পিতাকে ডিম ব্যাপারী উল্লেখ করেন। এছাড়া মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে বি এ সম্মান সহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে বাদী চৌধুরী প্রপার্টি এন্ড ইঞ্জিনিয়ার লিঃ নামীয় কোম্পানীর চেয়ারম্যান হলেও পত্রিকায় বাদীকে বখাটে হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com