বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে খেলাফত মজলিসের নায়েবে আমীর ॥ জুলুমবাজ সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আরোহণ করেছে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশোয়ারী বলেন, এ সরকার জুলুমবাজ সরকার, প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আরোহণ করেছে। এ পর্যন্ত কোন স্বৈরাচার সরকার জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতায় থাকতে পারে নি, এ সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ এ সরকার হঠাতে আন্দোলনে রাজপথে নেমে আসবে। গতকাল খেলাফত মজলিসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে উদযাপিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা শফিকুর রহমান। সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা ফারুক আহমেদ আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মুনতাছির আলী বলেন, এ স্বৈরাচারী সরকার আরেক পতিত স্বৈরাচারের সাথে জোট বেধেছে। দেশে যেন গুম, খুন ও সন্ত্রাসের মচ্ছব চলছে। ২০ দলীয় জোট অচিরেই এ সরকার হঠাতে রাজপথে নামবে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শেখ বশির আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিস এর সভাপতি আল্লামা আব্দুল বাছিত আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাওলনা আব্দুল কাইয়ূম জাকি, মৌলভীবাজার খেলাফত মজলিস এর সভাপতি অধ্যাপক মাওলানা  আব্দুস ছবুর, সাধারণ সম্পাদক আহমেদ বিলাল, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, ছাত্র মজলিস জেলা সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়া। সভার শুরতে কোরআন তেলায়াত করেন হাফেজ তমিজ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com