শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটের ৬টি দোকান আগুনে পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সন্দলপুর গ্রামের মুক্তিযোদ্ধা আমেরিকা প্রবাসী আব্দুল বারিকের মালিকাধীন মার্কেটের সুদাম রায়ের চা স্টল থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন পুরো মার্কেটের সবক’টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে সুধাম রায়ের চা স্টল, আব্দুর রবের ফার্নিচারের দোকান, মুজিবুর রহমানের ফার্মেসী, সামসু মিয়ার ভেরাইটিজ স্টোর, সুমন মিয়ার ভেরাইটিজ স্টোর ও বশির মিয়ার দোকান ঘর পুড়ে যায়।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সাথে সাথে হবিগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয়া হয়। প্রায় ২ ঘন্টা পর দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা দমকল বাহিনীর সদস্যদের উপর ক্ষিপ্ত হয়ে উঠলে তারা পিছু হটে। ব্যবসায়ীরা জানান দমকল বাহিনী যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হত।
অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ দমকল বাহিনীর টীম লিডার মুহিত খান জানান, ঘন কুয়াশার কারণে অগ্নিকান্ডস্থলে যেতে বিলম্ব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com