বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে গাছ ফেলে ॥ ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে ২ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে শিপু মিয়া (২৪) ও মাধবপুর উপজেলার উত্তরচড়ক গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এনামুল ইসলাম (২৩)। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ওই রাতে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুরানগাওঁ নামকস্থানে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। এ খবর পেয়ে ইমামবাড়ি এলাকায় টহলরত নবীগঞ্জ থানার এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের ধাওয়া করে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও উল্লেখিত ২জনকে আটক করতে সক্ষম হয়ে পুলিশ। এ সময় ডাকাত শিপুর দেহ তল্লাশী করে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com