বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে ৩দিন ধরে বিনা চিকিৎসায় পড়ে আছে এক মহিলা !

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিনা চিকিৎসায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৩দিন ধরে পড়ে থাকলেও কেউ তার খবর নিচ্ছে না। অনাহারে সে আরো দুর্বল হয়ে পড়ছে।
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মহিলা ওয়ার্ডের টয়লেটের পাশে মেঝেতে পড়ে আছে ওই মহিলা। প্রচন্ড শীতে সে কাতরাচ্ছে। কিন্তু তার শীত নিবারণে কেউ এগিয়ে আসছে না। মহিলা জানায় তার নাম হুসনা বেগম। দুর্বলতার কারণে সে কথা বলতে পারছে না। ওই ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীরা জানায়, হুসনা ৩দিন ধরে এ অবস্থায় থাকলেও ডাক্তার, নার্সসহ কেউ তার চিকিৎসা দিতে এগিয়ে আসেনি। হাসপাতাল থেকে অন্যান্য রোগীদের খাবার দিলেও ওই মহিলার জন্য কোন খাবার জুটেনি। দায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, তাকে জিজ্ঞাসা করলে কথা বলতে না পারায় তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com