মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হুসমত চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা পৌর আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হুসমত মিয়া চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় চরগাঁওস্থ তার বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। তিনি স্ত্রী ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন দুপুরে মরহুমের বাড়ীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে এসআই আব্দুল করিম একদল সুসজ্জিত পুলিশ নিয়ে হুসমত মিয়া চৌধুরীর মরদেহকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মৌলদ হুসেন কাজল প্রমূখ উপস্থিত ছিলেন। বিকাল ২ টায় যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com