রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চলমান আন্দোলনে শহীদদের জন্য জেলা বিএনপি’র গায়েবানা জানাযা

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল চলাকালীন গণআন্দোলনে শহীদ নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি হবিগঞ্জ জেলা শাখার এক গায়েবানা জানাযা গতকাল শুক্রবার মুসলিম কোয়ার্টারস্থ চাঁন মিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত গায়েবানা জানাযা নামাজে জেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীয়ানগণ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ শামসু মিয়া চৌধুরী, জেলা বিএনপি’র উপদেষ্টা এম.এ মন্নাফ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুগ্ম-আহ্বায়ক হাসবি সাঈদ চৌধুরী, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ শামীম মিয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের অপু, মোঃ জহিরুল ইসলাম রুহেল, আঃ আহাদ আনসারী, জেলা গণদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রানা, জিয়া শিশু কিশোর সংগঠনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব জুয়েল, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, মোঃ গোলাম মোস্তফা, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ সদর থানা আহ্বায়ক শাহ রাজিব আহমদ হৃদয়, এহতেশামুল হক সোহাগ, রায়হান আহমদ আকাশ, রাজিব খান, ইমরান হোসেন প্রমূখ।
গায়েবানা জানাযায় ইমামতি করেন জেলা ওলামাদলের সহ-সভাপতি মাওলানা ডাঃ মোঃ আব্দুল্লাহ হিল কাফি। জানাযা’র নামাজা শেষে শহীদদের রুহের মাগফেরাত ও আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com