শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মহিলাদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা ॥ কিবরিয়া হত্যা মামলায় মেয়র গউছকে জড়িয়ে আওয়ামীলীগের দিবা স্বপ্ন বাস্তবায়ন হবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জশীট থেকে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছের নাম প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল। গতকাল সোমবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রী ও সদস্যরা অংশ গ্রহন করেন। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডঃ ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শামছু মিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, এডঃ হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডঃ এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ।
সমাবেশে বক্তব্য রাখেন- জালাল আহমেদ, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহসিন সিকদার, জয়নাল আবেদীন, এমদাদুল হক ইমরান, শেখ মখলিছ, আাব্দুল কাইয়ুম, রুজি চৌধুরী, শাহনাজ বেগম, নুরজাহান ফাতেমা, ফাহিমা আক্তার, শাহেনা আক্তার, লাইজু আক্তার, কোহিনুর আক্তার, হুসনা আক্তার, সুলতানা বেগম, সুফিয়া আক্তার, কেলন বিবি, কুলসুমা আক্তার, মিনা বেগম, জুসনা বেগম, সালমা বেগম, জগতবানু, রিজিয়া বেগম, ফরিদা আক্তার, রাজিয়া বেগম, সাথি বেগম, হেনা বেগম, শান্তা বেগম, আবেদা বেগম, আয়েশা বেগম কামরুন্নেছা, রুবিনা আক্তার ও মায়া বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন-কিবরিয়া হত্যা মামলায় মেয়র জি কে গউছকে জড়িয়ে আওয়ামীলীগের দিবা স্বপ্ন বাস্তবায়ন হবে না। বক্তারা বলেন-সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার অবশ্যই হবিগঞ্জবাসী চায়। কিন্তু ইতিমধ্যে কিবরিয়া হত্যাকান্ডের ৯ বছর অতিবাহিত হয়েছে। ৯ বছরের মধ্যে একটিবারের জন্যও কিবরিয়া হত্যাকান্ড নিয়ে জি কে গউছের নাম উচ্চারিত হয়নি। ৯ বছরে বিএনপি সরকারের আমলে, আওয়ামীলীগ সরকারের আমলে এবং তত্বাবধায়ক সরকারের আমলেও কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত হয়েছে। কোথাও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছের নাম আসেনি। কিন্তু হঠাৎ করে আলহাজ্ব জি কে গউছকে জড়িয়ে কিবরিয়া হত্যাকান্ডের চার্জশীট দেয়ায় প্রমানিত হয়েছে হবিগঞ্জকে বিএনপিমুক্ত করতে চায়।
বক্তারা বলেন- এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় মহিলাদলের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। রাজপথে থেকে দাবী আদায় করে ছাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com