বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বাঘাই’র দাম হাঁকাচ্ছে আড়াই লাখ বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার হবিগঞ্জ পৌরসভার দুদিনব্যাপী টমটম চালকদের প্রশিক্ষণ সম্পন্ন ধর্মপ্রাণ, মানবিক ও মূল্যবোধ সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক খালেদা জিয়া-সৈয়দ ফয়সল জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের হৃদয়ে থাকা যায় না-জিকে গউছ হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ নবীগঞ্জে বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈছাআর সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবসহ ৩ জন কারাগারে শায়েস্তাগঞ্জের সাংবাদিক সৈয়দ মনসুরের মাতার দাফন সম্পন্ন নবীগঞ্জে মোবাইল কোর্টে জব্দ করা বালু নিলামে বিক্রি

চুনারুঘাটের রাজার বাজার খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার অপসারণ করেছে প্রশাসন

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন, তেমনি এলাকার রাস্তার ঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে সীমানা নির্দেকশ সাইনবোর্ড উপেক্ষা করে প্রভাবশালী চক্রটি অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। স্থানীয় এলাকাবাসীরা জানান, স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে থৈগাও মৌজা, কাকাউস এবং আশ্রাবপুর, মৌজার বিভিন্ন অংশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর পাড়ে ব্যাপকভাবে ফাটল ও ক্ষতি সাধিত হচ্ছে। আশপাশের গ্রামগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। শুধু তাই নয়, এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাজার বাজার এলাকার থৈগাও মৌজা, কাকাউস এবং আশ্রাবপুর, মৌজার খোয়াই নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিনসহ এর মালামাল অপসারণ করেন উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাহবুব আলম মাহবুব। এ ব্যাপারে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, চুনারুঘাটের থৈগাও গ্রাম, এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় নদী গর্ভে পতিত ও গ্রামগুলোতে ফাটল ধরেছে। পরবর্তীতে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হলেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com