মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিজিবির অভিযানে ২০ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল আটক

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ টাকার বেশী টাকা মূল্যের চোরাই মালামাল আটক করেছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত সিন্দুরখান বিওপি’র একটি টহল দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তের হিজলাগাঁও নামক স্থানে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আত্মগোপন করে। এ সময় টহলদল মালিকবিহীন অবস্থায় ২০ লাখ ২৬ হাজার ৯’শ টাকামূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিকস আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কাষ্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিদুর রহমান। তিনি বলেন, “ঊর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখন্ডতা রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এ লক্ষ্যে আমরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে পরিচালিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সম হয়েছি, যা সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের ‘অধীনস্থ ৫৫ বিজিবি’র চলমান চোরাচালান বিরোধী অভিযানের প্রতিফলন।” উল্লেখ্য, গত ১৩ ও ১৪ তারিখে ২ দিনের পরিচালিত অভিযানে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৮২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com