বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে জানুয়ারীতে শিশু স্যার-শিশু ম্যাডাম ঘোষণা হচ্ছে চেয়ারম্যান মমিন মোবাইলে শিশুদেরকে বর্ণ-সংখ্যা শেখাতে ওয়াদা করালেন

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন তার ইউনিয়নের শিশুদেরকে মোবাইলের মাধ্যমে বাংলা ইংরেজী বর্ণ ও সংখ্যা শেখানোর ওয়াদা করালেন ৯টি সরকারী প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীদেরকে। আগামী ১৯ থেকে ৩০ ডিসেম্বর ১২ দিন স্কুল বন্ধ থাকাকালীন নিজেদের বাড়ীর ৫/৬ বছরের শিশুদের ইংরেজী বাংলা বর্ণ ও সংখ্যা যে পদ্ধতিতে শেখানো ও আগ্রহী হবে তা তিনি মোবাইলে প্রশিক্ষণ প্রদর্শন করেন। তিনি এ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ওই ১২ দিন ইউনিয়নের প্রতিটি ছাত্র ছাত্রীর বাড়ীতে স্ব-শরীরে উপস্থিত হবেন বলেও অঙ্গীকার করেন। এছাড়া ইউনিয়নে ছাত্র ছাত্রীদেরকে ঐ কার্যক্রমে শিক্ষকতা ও কোচিং এর দায়িত্ব পালনের জন্য শিশু স্যার ও শিশু ম্যাডাম আখ্যায়িত করবেন বলে ঘোষনা দেন। তখন শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কৃত করারও আয়োজন করা হচ্ছে বলে ছাত্র শিক্ষকদের জানানো হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি দুই শিফটের প্রাইমারী স্কুলের ১ম থেকে ৪র্থ শ্রেণীর ক্লাশে স্ব-শরীরে উপস্থিত হয়ে ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত কার্যক্রম পরিচালনা করে কর্মসূচী পালনের অঙ্গীকার গ্রহণ করেন। তখন তার সাথে ছিলেন ইউনিসেফ এর ইউএসটি মোঃ আজিজুল হক খান আজাদ। বানিয়াচঙ্গ ৪নং ইউনিয়নের ৯টি স্কুলের মধ্যে রয়েছে প্রথমরেখ সরকারী প্রাইমারী স্কুল, রায়েরপাড়া, যাত্রাপাশা, মিয়াখানী, হেদায়েত উল্লা, শরীফখানী, তারাসই, বনমথুরা, সাগরদিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা ৫ হাজার ২শ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com