মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ধর্ষনের শিকার শারীরিক প্রতিবন্ধি যুবতী

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানীপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষন করেছে এক লম্পট। রক্তাক্ত ওই যুবতীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ধর্ষিতার পিতা জানান-গতকাল শুক্রবার বিকেলে তার যুবতী প্রতিবন্ধি মেয়েকে ঘরে রেখে স্ত্রীসহ অন্যান্যরা বাড়ীর পাশে খলায় ধান তুলতে যায়। বাড়ীতে কেউ না থাকায় ঘরে একা পেয়ে একই গ্রামের আবু কালামের লম্পট ছেলে উজ্জ্বল মিয়া (২৫) তাকে ধর্ষন করে। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে রক্তাক্ত ওই যুবতীকে পরিবারের সদস্যরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধূনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে কাশিমনগর ফাঁড়ির ইনচার্জ কৌশিক তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- এখনও কেউ অভিযোগ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com