বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ এর দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে বাঘাসুরা প্রিমিয়ার ক্রিকেট লীগ এর দ্বিতীয় আসর বিপিএল-২০১৪ এর নিলাম অনুষ্ঠান গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘাসুরা সড়ক বাজারে অনুষ্ঠিত হয়েছে।
বিপিএল এর উদ্যোক্তা ও আহ্বায়ক জিয়া উদ্দিন দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম এর পরিচালনায় নিলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বৃন্দাবন কলেজ হোস্টেল ছাত্রলীগ সভাপতি মুখলেসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক মন্ডলীর সভাপতি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন চৌধুরী অসীম দ্বিতীয়বারের মতো এ লীগ চালু হওয়ায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন- শরীর, মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ছেলেদের সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখে।
নিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ, দৈনিক দেশজমিন এর নির্বাহী সম্পাদক শাহ ফখরুজ্জামান, সৌদি আরব যুবলীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক ও মাধবপুর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সাব্বির হাসান আকাশ। এ ছাড়াও বক্তব্য দেন- বাঘাসুরা ইউপি সদস্য আব্দুস শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার তারা মিয়া, বাঘাসুরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আনু মোহাম্মদ সুমন, দৈনিক মানবকন্ঠের মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জ্বল, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি তোফাজ্জল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com