বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রী শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরের ঘোষণায় আনন্দ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ৮৩৩ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরের প্রধানমন্ত্রীর ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে। ইতিপূর্বে ১৯৯৭ সালের ৫ই অক্টোবর শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর উপর লৌহ ব্রীজ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন পর্যায়ক্রমে শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হবে। এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জকে পৌরসভায় এবং থানায় উন্নীত করা হয়। আজ আনন্দের সাথে শায়েস্তাগঞ্জবাসী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কন্ঠে হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে বিশাল জনসভায় শুনেছে শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তর করার কথা। এই ঘোষণার প্রেক্ষিতেই শায়েস্তাগঞ্জে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পার্কিং এলাকা থেকে পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়ার নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অন্যান্যদের মধ্যে অংশ নেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির সৈকত, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, মাসুদউজ্জামান মাসুক, জিতু লস্কর, উসমান আলী মিনু, আব্দুল মুকিত, আনোয়ার হোসেন, মোঃ তাহির মিয়া, মাসুদুর রহমান বাবু, মোশারফ হোসেন শাহেদ, গাজীউর রহমান ইমরান, ফখরুল হামিদ, সালাউদ্দিন লিটন, তাজুল ইসলাম পুলক, শাহ আলম, প্রসণজিৎ দেব, জাবেদ উদ্দিন, সাইদুল ইসলাম সোহাগ, হাবিবুর রহমান বেলাল, সোহাগ, সাবাজ, রানা, নাহুল, সেজু, রাজু, মাসুক, শাহিন, মুন্না, লিংকন, জাহেদ মিয়া, হেলাল মিয়া, সেলিম মিয়া, জাকির হোসেন রুবেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com