শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরের সবুজবাগ এলাকায় হামলায় দুই ঠিকাদার আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪
  • ৯২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকায় দুই ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। একদল বখাটে অতর্কিত হামলা চালিয়ে ঠিকাদার হারুন মিয়া (৩৭) ও মাসুক মিয়া (৪০) কে গুরুতর আহত করে। পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের প্রধান সড়কের ওই এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা ঠিকাদার হারুন মিয়া তার সহযোগী ঠিকাদার মাসুক মিয়াকে নিয়ে মোটর সাইকেল যোগে উল্লেখিত স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। আহতরা জানান সবুজ এলাকার আব্দুল আহাদের বখাটে পুত্র আব্দুস সামাদ আজাদ সুমন এর নেতৃত্বে একদল লোক লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীর কবল থেকে তাদের উদ্ধার করেন। এ সময় ওসি নাজিম উদ্দিন আঘাতপ্রাপ্ত হন। পুলিশ  আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ওসি নাজিম উদ্দিন জানান, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com