মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাত চৌধুরীর মৃত্যুতে শোক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ নভেম্বর, ২০১৪
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এডভোকেট সামছুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সন্ধ্যায় শোক সভা ও দোয়া মাহিফল অনুস্টিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালায় সভায় বরণ্যে সাংবাদিক রাহাত চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেন, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন, দৈনিক এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলা বাজার প্রতিনিধি আব্দুল বারি লস্কর, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, এডভোকেট আব্দুল হাই, সমকাল প্রতিনিধি শোয়েব চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি রুহুল হাসান শরীফ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি চৌধুরী মোঃ ফরিয়াদ, ভোরের কাগজ প্রতিনিধি সফিকুল আলম চৌধুরী, দৈনিক খবর প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, ইন্ডেপিন্ডেট প্রতিনিধি নূরুজ্জামান চৌধুরী শওকত, করতোয়া প্রতিনিধি টিপু চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, অপু চৌধুরী,  মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া প্রমুখ।
শোক সভায় বক্তারা মরহুম সাংবাদিক রাহাত চৌধুরীকে একজন সৎ ও নিষ্টাবান ব্যক্তি উল্লেখ করে বলেন-তার সততা ও নিষ্টা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রানিত করবে। বক্তারা হবিগঞ্জ প্রেসক্লাব উন্নয়নে রাহাত চৌধুরীর অবদানের কথা স্মরণ করে বলেন-সাংবাদিকতা পেশার মান অক্ষুন্ন রাখতে তিনি সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের সাংবাদিকরা রাহাত চৌধুরীর জীবন আদর্শকে অনুসরণ করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
শোক সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com